হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবিতে আন্তঃধর্মীয় সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাবিতে আন্তঃধর্মীয় সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত

বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্তঃধর্মীয় সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র‌্যালিটি বের করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

র‌্যালি উদ্বোধনকালে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সমাজে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অসাম্প্রদায়িক, মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে জ্ঞানসমৃদ্ধ ও দায়িত্বশীল প্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর রক্ত দিয়ে লেখা: আলী রীয়াজ

ডা. শফিকুর রহমানের বিতর্কিত পোস্টের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিলো রাকসু

১০০ দিনে শতাধিক কাজ করেছে রাকসু

জবিতে কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnUGAN’-এর উদ্বোধন

জামায়াত আমিরের নারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে জবিতে প্রতিবাদ সমাবেশ

বিশ্ব হিজাব দিবস: ১২০০ শিক্ষার্থীর মাঝে ডাকসুর হিজাব বিতরণ

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি নোটিশ

‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে: বাকৃবি উপাচার্য