হোম > ফিচার > ক্যাম্পাস

বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অংশ নেয়নি ছাত্রদল

বরিশাল বিএম কলেজে

বরিশাল অফিস

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। তবে ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়নি।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজ একসময় রাজনীতিবিদ তৈরির আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল। এ কলেজ থেকে অসংখ্য ছাত্রনেতা দেশের রাজনীতিতে অবদান রেখে চলেছেন।

অথচ দীর্ঘ দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও কলেজটিতে ছাত্র সংসদ নির্বাচন দিতে পারেনি প্রশাসন। যে কারণে এখান থেকে কোনো নেতৃত্ব তৈরি হয়নি। এ ছাড়া নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে কোনো প্ল্যাটফর্ম নেই, তাই দ্রুত নির্বাচনের দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০০২ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী অংশ নেয়। নির্বাচনে চার দলীয় জোট সমর্থিত সেন্টু-বাদল-নেয়ামুল পরিষদ বিজয়ী হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯