হোম > ফিচার > স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

হাম এই রোগে উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগের তিন জন। এই সময়ে ১৬৩ জনের শরীরে হাম শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৭৮০ জন প্রাণ হারিয়েছেন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৪ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯৯২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৪০ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৩৩ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৩২, চট্টগ্রামে ২৫২, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৪৪, রংপুরে ৯ জন।

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৬

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল

বিএমইউতে দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন

বাংলাদেশি রোগীদের চিকিৎসায় ‘গ্রিন মেডিকেল চ্যানেল’ চালু করবে চীনা হাসপাতাল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৭৪৭ জন, মৃত্যু নেই

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

সঙ্গীর নাক ডাকা যেভাবে আপনার ঘুম ও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে

হাড়ের ক্যানসারে ঝুঁকির কারণ

ডেঙ্গুর উপসর্গে ভিন্নতা