হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪

আতিকুর রহমান নগরী

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৮ জনের মৃত্যু হলো।

এ সময়ের মধ্যে নতুন করে ৩৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর হাসপাতালে ভর্তি হন ১৯ হাজার ৯২৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্ত‌রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাইয়ে এখন পর্যন্ত ৯ হাজার ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৬ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৮ জন, বাকি ৯১০ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে-তে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন এবং জুনে ১৯ জন মারা গেছেন।

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৭২

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য