হোম > ফিচার > স্বাস্থ্য

রান্নায় অতিরিক্ত তেল, আপনাকে ঝুঁকিতে ফেলছে না তো

স্বাস্থ্য ডেস্ক

তেলযুক্ত খাবার নিয়মিত বেশি খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে, যা ওজন বাড়ায় এবং শেষ পর্যন্ত স্থূলতা তৈরি করতে পারে। অতিরিক্ত তেল খেলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, এতে দীর্ঘমেয়াদি টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ায়। সে কারণে রান্নায় অতিরিক্ত তেল আমাদের স্বাস্থ্যঝুঁকি চরম হুমকির মধ্যে পড়ে যায়। 

রান্নায় অতিরিক্ত তেল খাওয়ায় আপনার জীবন কতটা ঝুঁকির মধ্যে ফেলে

১. লিভার সমস্যা

রান্নায় বেশি তেল খেলে আপনার লিভারে চর্বি জমতে পারে, যা ফ্যাটি লিভারের কারণ হতে পারে।

২. শরীরে ক্লান্তি

রান্নায় তেলযুক্ত ভারি খাবার খেলে আপনার শরীর ভারি লাগে, কাজের প্রতি মনোযোগ কমে যায় এবং অলসতা বেড়ে যায়।

৩. ওজন বৃদ্ধি

রান্নায় অতিরিক্ত তেলে ক্যালোরি অনেক বেশি। প্রতিদিন তেলযুক্ত খাবার বেশি খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে যায়, যা আপনার শরীরে ওজন বেড়ে যায় এবং শেষ পর্যন্ত স্থূলতা তৈরি করতে পারে।

৪. হৃদরোগ

রান্নায় অতিরিক্ত তেল খেলে, বিশেষ করে ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট, যা আপনার শরীরে খারাপ কোলেস্টেরল (এলডিএল) বাড়িয়ে দেয়। ফলে ধীরে ধীরে বাড়ে হৃদরোগের ঝুঁকি।

৫. ডায়াবেটিস

অতিরিক্ত তেল খেলে শরীরে ইনস্যুলিনের কার্যকারিতা কমে যেতে পারে, যা দীর্ঘমেয়াদি টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৬. হজম সমস্যা

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার হজম হতে বেশি সময় নেয়। এতে গ্যাস, অ্যাসিডিটি ও অস্বস্তি দেখা দিতে পারে।

যা করা উচিত

প্রথমত আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে শাকসবজি ও ফল রাখুন। এরপর  ভাজাপোড়া এড়িয়ে চলুন। একেবারেই ভাজাপোড়া খাবেন না। আর  রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করা পরিহার করুন। রান্নায় তেলের পরিমাণ বেশি হলে এতে আপনার স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। এবং শেষে স্বাস্থ্যকর তেল, যেমন— অলিভ অয়েল, সরিষার তেল বেছে নিন।

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার–উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার