হোম > ফিচার > স্বাস্থ্য

কিডনি হাসপাতালের পরিচালক হলেন ডা. রাশেদ আনোয়ার

আমার দেশ অনলাইন

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পরিচালক ও অধ্যাপক (নেফ্রোলজি) পদে পদায়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক আদেশে ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ারকে নিকডুর পরিচালক ও অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ইনসিটু ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতিও পান, যা তার পেশাগত দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে বিবেচিত।

ডা. রাশেদ আনোয়ার ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি) থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন।

২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কিডনি রোগ চিকিৎসা, ডায়ালাইসিস সেবা ও কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। গবেষণাতেও সক্রিয় এই চিকিৎসক কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট বিষয়ে একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক। চিকিৎসা শিক্ষায়ও তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত।

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ