হোম > ফিচার > স্বাস্থ্য

হামে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১২৪২

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক হাজার ১১০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩২ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ২৪২ জন।

এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। বাকী ৫৫০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮৩ হাজার ১৩৯ জন। আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৫৬ জন। আর এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১০ হাজার ৫৯ জন । এছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ হাজার ২৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। আর একই সময়ে ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৪৬৯ জন। এর মধ্যে ৬৮ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৮৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৬ শিশু এবং ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ২৩২ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৮৮ জন, সিলেটে নিশ্চিত হামে তিনজনসহ ৬৯ জন , চট্টগ্রামে নিশ্চিত হামে ১০ জনসহ ৫৭ জন, বরিশালে নিশ্চিত হামে ১৯ জনসহ ৫৭ জন, ময়মনসিংহে নিশ্চিত হামে দুইজনসহ ৫২ জন, খুলনাতে হামের উপসর্গে ২৩ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৬

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল

বিএমইউতে দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন

বাংলাদেশি রোগীদের চিকিৎসায় ‘গ্রিন মেডিকেল চ্যানেল’ চালু করবে চীনা হাসপাতাল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৭৪৭ জন, মৃত্যু নেই

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

সঙ্গীর নাক ডাকা যেভাবে আপনার ঘুম ও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে

হাড়ের ক্যানসারে ঝুঁকির কারণ

ডেঙ্গুর উপসর্গে ভিন্নতা