হোম > ফিচার > স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে এক হাজার ৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে মোট চার জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৫৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৭২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৮৬ হাজার ৯২৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১০ হাজার ৩৮৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৭ হাজার ৮৭৮ জন ছাড়পত্র পেয়েছেন।

এএস

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ

হরমুজ সংকটেও যেভাবে তেলের বাজারের চাপ সামলাল চীন

‘যুবকরা খেলায় মনোযোগী হলে সমাজে অপরাধ কমে যাবে’

গোয়ালাবাজার-তাজপুর নিয়ে ‘ওসমানীনগর’ পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগ

খেলার মাঠের দাবিতে শিশু-কিশোরদের র‍্যালি

কুনমিংয়ে ফল উৎসব, বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনা ব্যবসায়ীদের

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস

ফিলিস্তিনে বসবাসরত আমেরিকানের বাড়ি থেকে জিনিসপত্র ছুড়ে ফেলল ইসরাইলি সেনা

চিরিরবন্দরে ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪