হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ১১৭৯

আতিকুর রহমান নগরী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৭২২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নভেম্বরে এখন পর্যন্ত ৯ হাজার ৮৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৭ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ১৩৬ জন, বাকি ২ হাজার ২৬২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে’তে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, সেপ্টেম্বরে ৭৬ এবং অক্টোবরে ৮০ জন মারা গেছেন।

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০