হোম > ফিচার > স্বাস্থ্য

শিশু ইব্রাহিমকে বাঁচাতে চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

মানবিক সহায়তার আবেদন

বিশেষ প্রতিনিধি

ছোট্ট ইব্রাহিম তাহমিদ (বয়স ৭ মাস) জন্মের পর থেকেই একটি বিরল ও প্রাণঘাতী লিভারের রোগ Biliary Atresia-তে আক্রান্ত। সাধারণত এই রোগে আক্রান্ত শিশুদের জীবনের প্রথম তিন মাসের মধ্যেই Kasai Operation করাতে হয়। ইব্রাহিমের ক্ষেত্রেও সেই জটিল অপারেশন সম্পন্ন করা হলেও, দুর্ভাগ্যবশত তার শারীরিক জটিলতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে সে বারবার Recurrent Cholangitis-এ আক্রান্ত হচ্ছে, যা তার জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। উন্নত চিকিৎসার আশায় তার বাবা তরুণ প্রকৌশলী মো. ইমরান হোসেন জয় এবং মা ডা. তাশরিফা সুলতানা (ইন্টার্ন চিকিৎসক) তাকে ভারতের চেন্নাইয়ের Dr. Rela Institute & Medical Centre-এ নিয়ে গেছেন।

সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্রুত Liver Transplant করার পরামর্শ দিয়েছেন। এই অতি জরুরি চিকিৎসার আনুমানিক ব্যয় প্রায় ৬০ লাখ টাকা।

ইতোমধ্যে পরিবার তাদের সঞ্চয়, ধার-দেনা এবং আত্মীয়-স্বজনের সহযোগিতার মাধ্যমে চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখনও প্রায় ৩০ লক্ষ টাকারও বেশি অর্থের প্রয়োজন, যা এই পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। অর্থসংকটের কারণে অবুঝ শিশুটির চিকিৎসা আজ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে।

একজন বাবা-মায়ের সবচেয়ে বড় স্বপ্ন তার সন্তানের সুস্থ জীবন। তাই সমাজের সকল মানবিক ও সহৃদয় মানুষের কাছে আমাদের বিনীত আবেদন—আপনাদের সামান্য সহযোগিতা, একটি দোয়া কিংবা একটি শেয়ারও ইব্রাহিমের জীবন বাঁচানোর সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবারটির বর্তমান ঠিকানা ১১১/৩/এ, পূর্ব আহম্মেদ নগর, মিরপুর ৬০ ফিট, ঢাকা -এ বসবাস করছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা

Account Number: 1078469040001

Account Name: MD. IMRAN HOSEN JOY

Bank Name: BRAC Bank PLC

Branch Name: Mirpur Section-1 Branch

Routing Number: 060261997

SWIFT Code: BRAKBDDH

Bkash: 01761897797, 01779756812

Nagad: 01761897797

Rocket: 01779756812

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

এক টিকাতেই মিলবে ক্যানসার থেকে মুক্তি

মাখন-ঘি নাকি অলিভ অয়েল-সূর্যমুখী তেল—কোনটি বেশি স্বাস্থ্যকর

স্ট্রেসে বাড়তে পারে ব্রণ, একজিমা ও সোরিয়াসিস

সবখানে ঈদ, এখানে শুধু অপেক্ষা

কোরবানির পশু বাড়িতে আনার পর কি করবেন

প্রতিবন্ধী স্বাস্থ্যসেবা মডেল ‘শিশু স্বর্গ’ তুলে ধরলো বাংলাদেশ

মানসিক রোগে আক্রান্ত ১২০ কোটি মানুষ, শীর্ষে কিশোর-তরুণেরা

প্রিজারভেটিভযুক্ত খাবারে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

ওজন কমানোর নতুন ওষুধে মিলল নাটকীয় সাফল্য