হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬

স্টাফ রিপোর্টার

ডেঙ্গু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৬ জন রোগী। এর আগের দিন বুধবার দুইজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৩৯১ জন। এই নিয়ে চলতি মাসের ১৬ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৫৭২ জনে। আর মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া গত মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ২৭২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী । আর এ বছরে ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৫ সালের মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৭২

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য