হোম > ফিচার > স্বাস্থ্য

কোথায় ব্যথা হলে বুঝবেন কিডনি সমস্যায় ভুগছেন

স্বাস্থ্য ডেস্ক

কিডনির সমস্যা শুরু হলেও প্রথমদিকে শরীরে স্পষ্ট কোনো উপসর্গ দেখা নাও যেতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে।কিডনির প্রধান কাজ হলো রক্ত পরিশোধন করে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মতো বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়া।

পাশাপাশি এটি শরীরের পানির ভারসাম্য বজায় রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ, লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা এবং হাড় সুস্থ রাখতে প্রয়োজনীয় হরমোন উৎপাদনের কাজও করে। 

কিডনির ব্যথা কোথায় অনুভূত হয়

বিশেষজ্ঞদের মতে, কিডনির ব্যথা সাধারণ কোমর ব্যথার মতো হলেও এর অবস্থান ও ধরনে কিছু পার্থক্য থাকে। সাধারণত পিঠের নিচের অংশে, পাঁজরের ঠিক নিচে বা কোমরের দুই পাশে এই ব্যথা অনুভূত হয়।

অনেক সময় ব্যথা নিচের পেট, কুঁচকি কিংবা উরু পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ব্যথা কখনো হালকা চাপের মতো, আবার কখনো গভীর ও তীব্র হতে পারে।

ব্যথার ধরন যা ইঙ্গিত দিতে পারে

  • কিডনিতে পাথর থাকলে হঠাৎ তীব্র ব্যথা শুরু হতে পারে 
  • কিডনিতে সংক্রমণ হলে ব্যথা ধীরে ধীরে বাড়ে

প্রস্রাবে যেসব পরিবর্তন দেখা দিতে পারে

  • ঘন ঘন প্রস্রাব হওয়া বা একেবারে কমে যাওয়া 
  • প্রস্রাবে জ্বালাপোড়া বা দুর্গন্ধ 
  • প্রস্রাবের রঙ লালচে বা ঘোলা হওয়া 
  • কখনো প্রস্রাবের সঙ্গে রক্তও যেতে পারে  

চিকিৎসকদের পরামর্শ, কিডনি রোগের উপসর্গ অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরি। শুরুতেই রোগ শনাক্ত করা গেলে জটিলতা অনেকটাই কমানো সম্ভব।

পেটের ব্যথা কমানোর উপায়: ঘরোয়া চিকিৎসা, দোয়া ও ওষুধের পূর্ণ গাইড

ভ্যাকসিনেশনের ফলে হাম অনেকটা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তনে থমকে যেতে পারে মানুষের উচ্চতা বৃদ্ধি

হামে মৃত্যু বাড়ার শঙ্কা

কণ্ঠ অস্বাভাবিক শোনায় কেন

শসা খোসাসহ নাকি ছাড়িয়ে খাবেন? পুষ্টিবিদের ব্যাখ্যা

প্রত্যেক নবীন মেডিকেল শিক্ষার্থী একটি করে গাছ লাগাবেন

হেড অ্যান্ড নেক ক্যানসার প্রতিরোধে করণীয়

বদহজম কেন হয়

হাড়ক্ষয়ে বাড়ছে ঝুঁকি