হোম > ফিচার > স্বাস্থ্য

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

আমার দেশ অনলাইন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭০ জন, খুলনা বিভাগে ২৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬৫

ডেঙ্গুতে এ বছর মৃত্যু ২১১, আক্রান্ত ৭০ হাজার ১০৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৮২

আমার দেশে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৬৮

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

ডিম্বাশয় ক্যানসারের লক্ষণ ও ঝুঁকি

ডেঙ্গু আক্রান্তদের করণীয়