হোম > ফিচার > স্বাস্থ্য

বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

সেমিনারে অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক

আতিকুর রহমান নগরী

চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে গত ২১ সেপ্টেম্বর। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে এদিন ১২ জনের মৃত্যু হয়েছে। ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বৃষ্টির কারণে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে আছে, যা এডিস মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করছে। ফেলে রাখা টব, ড্রাম, নির্মাণাধীন ভবন এবং অলিগলিতে মশার লার্ভা পাওয়া যাচ্ছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছরের শুরুতেই সতর্ক করেছিল যে কিছু এলাকায় ডেঙ্গু মশার লার্ভার ঘনত্ব বেশি। ফলে সংক্রমণের প্রকোপ বাড়ার আশঙ্কা আগেই ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১২ জনের মধ্যে পাঁচজনই মারা গেছে বরিশাল বিভাগে। এ নিয়ে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চলতি বছর দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭৯ জনে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৮৩১ জন।

বিভিন্ন এলাকায় উন্মুক্ত ড্রেন ও নালায় পানি জমে থাকতে দেখা গেছে। এসব স্থানে প্লাস্টিক, পলিথিন, খাবারের বর্জ্য ও ময়লা জমে পানি স্থির হয়ে আছে, যা মশার প্রজননের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করছে।

মানসিক চাপ থেকে বাড়তে পারে হৃদরোগ

জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন

গর্ভাবস্থায় রোজা: স্বাস্থ্যসুরক্ষার প্রয়োজনীয়তা

কানব্যথায় অবহেলা নয়

গলার সংক্রমণে হৃদরোগের ঝুঁকি

হাইপোগ্লাইসেমিয়ার প্রতিকার

বেশি ফাইবার মানেই সুস্বাস্থ্য নয়, হতে পারে হিতে বিপরীত

বিএমইউতে ইউরোলজি দিবস পালিত

মস্তিষ্কের যে ‘নীরব ঘাতক’ কেড়ে নিতে পারে স্মৃতিশক্তি

সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পেলে রোজা রাখা ঠিক হবে না