হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৫৯

স্বাস্থ্য ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৪ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৭ জন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫৯ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ২৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫৬ ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৩৯৩ জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৫ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৭০ শতাংশ নারী।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮

লিভার সুস্থ রাখতে খালি পেটে রোজ দুটি আপেল

ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সরকারের দেওয়া উচিত

চরফ্যাশন কিংবা জেলার মাঝামাঝি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আবেদন

প্যাকেটজাত পণ্যের সম্মুখভাগে থাকতে হবে স্বাস্থ্য সতর্কবার্তা

মাসিকের ছন্দেই লুকিয়ে থাকে গর্ভধারণের হিসাব

পাঁচ সিটিতে হামের টিকাদান শুরু

শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় ভালো ডাক্তার তৈরি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ধূমপান যেভাবে ধীরে ধীরে আপনার হৃদযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে

বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস পালিত