হোম > ফিচার > স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২১০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ৩৩৪ জন। আর সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ৬০১ জন শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ জনের এবং সন্দেহজনক হামে ৫১১ জন শিশু।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরে তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৩ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৭৪ হাজার ৫৭২ জনের শরীরে। আর এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯ হাজার ১৯১ জনের শরীরে। এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।

অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ৬ জন। আর একজন ময়মনসিংহ বিভাগে। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫২৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে রোগী রয়েছে ৪৫ জন।

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র প্রতিবাদ

হরমুজ সংকটেও যেভাবে তেলের বাজারের চাপ সামলাল চীন

‘যুবকরা খেলায় মনোযোগী হলে সমাজে অপরাধ কমে যাবে’

গোয়ালাবাজার-তাজপুর নিয়ে ‘ওসমানীনগর’ পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগ

খেলার মাঠের দাবিতে শিশু-কিশোরদের র‍্যালি

কুনমিংয়ে ফল উৎসব, বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনা ব্যবসায়ীদের

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পড়া হল সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস

ফিলিস্তিনে বসবাসরত আমেরিকানের বাড়ি থেকে জিনিসপত্র ছুড়ে ফেলল ইসরাইলি সেনা

চিরিরবন্দরে ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪