হোম > ফিচার > স্বাস্থ্য

করোনায় আরো ২ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১৮ জনসহ দেশে এই পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। সেই সঙ্গে করোনায় দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।

এর আগে গতকাল সোমাবর ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। ওইদিন করোনায় একজনের মৃত্যু হয়। মহামারি শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিয়ে করলেন সেই প্রবাসী, খাবারে পেলেন আস্ত খাসি

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

ইরানে বিস্ফোরক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

সীমান্তে জড়ো করা হয়েছে হাজারো ভারতীয়কে

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

এআই চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ

চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প