হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৯৩

আতিকুর রহমান নগরী

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন বরিশাল বিভাগ এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫৬ জন। একই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯ হাজার ৪৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে বরিশাল বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই জন। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এক জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ ও খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২৮ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৩৩১ জন।

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০