হোম > ফিচার > স্বাস্থ্য

বাংলাদেশি রোগীদের চিকিৎসায় ‘গ্রিন মেডিকেল চ্যানেল’ চালু করবে চীনা হাসপাতাল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করতে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময়, যৌথ গবেষণা এবং উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবায় বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে দুই দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে হবে।

শুক্রবার চীনের হাইনান প্রদেশের হাইকো সিটিতে হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

আলোচনায় বাংলাদেশে চীনের চিকিৎসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের বিনিয়োগ এবং আধুনিক ও মানসম্মত হাসপাতাল নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, চীনা বিনিয়োগকারী ও স্বাস্থ্য খাতের যৌথ প্রকল্পে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তা দেবে।

বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ করতে হাইনান জেনারেল পিপলস হাসপাতালে বিশেষ চিকিৎসাসুবিধা ও ছাড় দেওয়ার অনুরোধও জানান মন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ‘গ্রিন মেডিকেল চ্যানেল’ চালু এবং চিকিৎসায় বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের প্রেসিডেন্ট ঝাং জুন বাংলাদেশি পক্ষের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি জনবল প্রশিক্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন, হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যশিল্পের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৭৪৭ জন, মৃত্যু নেই

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

সঙ্গীর নাক ডাকা যেভাবে আপনার ঘুম ও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে

হাড়ের ক্যানসারে ঝুঁকির কারণ

ডেঙ্গুর উপসর্গে ভিন্নতা

ডাউন সিনড্রোমের অতিরিক্ত ক্রোমোজোম

একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

হামের উপসর্গে এক দিনে ছয় শিশুর মৃত্যু

মানসিক অসুস্থতা ও সহিংসতার সম্পর্ক নিয়ে বিতর্ক

চীনের ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের চিকিৎসকদের গবেষণা উপস্থাপন