হোম > ফিচার > স্বাস্থ্য

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু

মিলবে ২৪ ঘণ্টা সেবা

স্টাফ রিপোর্টার

দেশে প্রথমবারের মত দাঁতের চিকিৎসায় পূর্ণাঙ্গ স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু হলো। রাজধানীর ধানমন্ডিতে এডভান্সড ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল (এডিএম) নামের এ হাসপাতালটিতে মিলবে ২৪ ঘণ্টা সেবা।

শুক্রবার (২৩ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হাসপাতালটির উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইন্ডোর এবং আউটডোর সেবাসহ থাকছে আইসিইউ সুবিধা। শতাধিক ডাক্তারদের সমন্বয়ে গঠিত এই হাসপাতালে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ এবং বিশেষজ্ঞ কনসালটেন্টগণ সেবা দিবেন। মুখের ক্যান্সার, টিউমার, চোয়ালের সব ধরনের অপারেশন, আঁকা বাঁকা দাঁত বিশেষজ্ঞ, এন্ডোডন্টিস্ট, শিশু দন্ত রোগ বিশেষজ্ঞ সহ মুখ ও দাঁতের সব ধরনের রোগের চিকিৎসা এবং সেবা এই হাসপাতলে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম বলেন, "ডেন্টালের এমন উদ্যোগ সত্যিই  প্রশংসনীয়। এরকম হাই টেক ডেন্টাল হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য একটি আশীর্বাদ।

তিনি ইনফেকশন কন্ট্রোল এবং এক্রিডিটেশনের ওপর জোড় দিয়ে বলেন, আমাদের বেশির ভাগ হাসপাতালেই প্রচুর ইনফেকশন হয়। এই সংক্রমণ কমাতে হলে আমাদের খুব সতর্কতার সাথে প্রাকটিস করতে হবে।

এ সময় বিএমইউর প্রো-ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের  ডেন্টিস্ট্রি  বহির্বিশ্বে নতুন করে পরিচিতি পাবে।

দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশি ডাক্তারদের স্কিল অনেক ভালো।

অনুষ্ঠানে অংশ নিয়ে রাশিয়ান এম্বাসবর ডিরেক্টর অব হাউজ khlevnoy Alexendra Alexendravona বলেন, রাশিয়া এবং বাংলাদেশ একসাথে এই এডিএম হাসপাতালকে সাথে নিয়ে কাজ করবে। প্রশিক্ষণের জন্য তিনি রাশিয়ার দরজা উন্মুক্ত করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। 

এডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজ হাসপাতালটিকে বিশ্বের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলেন।

হাসপাতালের ভাইস চেয়ারম্যান এবং সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন বলেন, এই হাসপাতালের সেবা ধনী গরীব সবার জন্য ব্যবস্থা থাকবে। 

হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. গোলাম মহীউদ্দীন চৌধুরী ( অব.) বলেন, সবাইকে এই হাসপাতালের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।  তিনি উন্নত টেকনোলজির মাধ্যমে এই ডেন্টাল হাসপাতালের বিভিন্ন পরিষেবার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে এডিএম হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্টগণ তাদের চিকিৎসা পদ্ধতি এবং সেবার উপর সায়েন্টিস্ট প্রেজেন্টেশন প্রদান করেন।

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৮৭২ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৫

হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

বিএমইউতে ছয়টি লিভার ট্রান্সপ্ল্যান্ট, প্রস্তুত আরো চারজন

ডেঙ্গুর ভুল ব্যবস্থাপনা রুখতে ১৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ

কিডনি প্রতিস্থাপন সহজলভ্য করতে পেয়ার্ড ডোনার ট্রান্সপ্ল্যান্ট চালুর ওপর গুরুত্ব

সত্যি কি শিয়ালের মাংস, তক্ষক, জোঁকের তেল রোগ সারায়

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৬

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল

বিএমইউতে দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন