হোম > ফিচার > স্বাস্থ্য

খাওয়ার সময় পানি পান করা নিয়ে যে পরামর্শ পুষ্টিবিদের

আতিকুর রহমান, চবি

খাবার খাওয়ার সময় পানি পান করা ঠিক নয়, এমনটাই বলেন গুরুজনেরা। কেননা তারা মনে করেন, খাওয়ার সময় পানি পান করলে হজম ঠিকঠাক হয় না। কেউ আবার বলেন, খাওয়ার সময় হাতের কাছে পানি না-থাকলে গলায় খাবার আটকে যাবে। তাই তারা অল্প করে পানি পানের পরামর্শ দেন। আসলে কোনটি সঠিক?

খাওয়ার সময় পানি পান করা আর না করার ব্যাপারটি পুরোটাই ব্যক্তিবিশেষ এবং কী খাচ্ছেন, তার উপর নির্ভর করছে। এমনটাই বলছেন ভারতীয় চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সুবর্ণের মতে, খাবার খাওয়ার সময় পানি পান করলে হজমের অসুবিধা হয়, এ কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে ভারতের আরেক পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী বলছেন অন্য কথা। তিনি বলছেন, ‘‘খাওয়ার সময় অতিরিক্ত পানি পান করলে কারো কারো হজমের সমস্যা হলেও হতে পারে। কারণ, এতে হজমে সহায়ক উৎসেচক, পাচক রস পানিতে দ্রবীভূত হয়। তবে, খেতে গিয়ে খাবার গলায় আটকানোর মতো পরিস্থিতি হলে পানি পান করতেই হবে।’’

পুষ্টিবিদের কথায়, খেতে বসে অল্প পানি পান করলে অসুবিধা নেই। তবে শিশুকে খাওয়াতে গিয়ে এক মুঠো ভাতের পর এক গ্লাস করে পানি পান করালে বিপদ হতে পারে। এতে শিশু খাবার চিবিয়ে খায় না। এতে তারা খাবার গিলে ফেলে। ঠিকমতো চিবিয়ে না খেলে পাচক রস নিঃসৃত হবে না, যা পরবর্তীতে হজমের সমস্যা তৈরি করতে পারে।

শম্পার মতে, পুষ্টিবিদ হিসাবে তিনিও এমন পরামর্শই দিয়ে থাকেন। খাওয়ার সময় অতিরিক্ত পানি পান না করে, খেতে বসার আধা ঘণ্টা বা ১৫ মিনিট আগে পানি পান করা ভালো। আবার খাওয়ার আধা ঘণ্টা পরেও পানি পান করা উচিত বলে মনে করেন তিনি।

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০