হোম > ফিচার > স্বাস্থ্য

হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ‘জরুরি অ্যালার্ম’: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় ‘সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম’ চালু করা হবে।

প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু করা হবে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য জানান মন্ত্রী।

সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ‘ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

একইসঙ্গে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

নতুন চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তরের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। যা ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধন করা হবে।

শিশুর ডিএনএ পরীক্ষা: বাংলাদেশে চাইলেই কি করা যায়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার, হামে দুই জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৯৩

হাম উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩

দেশে প্রথমবার মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

স্তন ক্যান্সার শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় হুমকি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, একদিনে হাসপাতালে ভর্তি ১৬৩১

স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে গোলাপি শোভাযাত্রা

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯