হোম > ফিচার > স্বাস্থ্য

নাক দিয়ে রক্ত কেন আসে?

ডা. মো. আব্দুল হাফিজ শাফী

বিভিন্ন কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। এমন হলে যা করবেন ও যা থেকে বিরত থাকবেন।

# নাক খুঁটবেন না। এতে নাক থেকে রক্ত পড়ার আশঙ্কা থাকে।

# ঊর্ধ্ব-শ্বাসতন্ত্রের সংক্রমণ অর্থাৎ সর্দি-কাশি হলে দ্রুত চিকিৎসা নিন, কারণ সাইনোসাইটিস থেকে নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাকের হাড় বেশি বাঁকা থাকলে এরও চিকিৎসা নিন। সময়মতো এসবের চিকিৎসা না করালে হঠাৎ নাক থেকে রক্ত পড়তে পারে।

# শিশুদের ঘন ঘন এক নাকে দুর্গন্ধযুক্ত সর্দি হওয়া এবং তার সঙ্গে রক্ত যাওয়া। কোনো ওষুধে ভালো না হওয়া, এর মানে শিশু সবার অলক্ষ্যে নাকে কিছু ঢুকিয়েছে।

# বয়স্করা নিয়মিত রক্তচাপ মাপান, নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত ওষুধ খান। অনিয়ন্ত্রিত রক্তচাপ নাক দিয়ে রক্ত আসার অন্যতম কারণ। তাই যখনই এমন হবে, আগে রক্তচাপ মেপে নিতে হবে।

# যারা স্ট্রোক অথবা হৃদ্‌রোগে আক্রান্ত, রক্ত তরল করার ওষুধ খেয়ে থাকেন, তারা নাক দিয়ে রক্ত পড়লে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এসব ওষুধের কারণেও রক্তক্ষরণ হতে পারে।

# যাদের নাকের ভেতর শুকিয়ে যায় বা ময়লা জমে, তারা খোঁচাখুঁচি না করে দিনে তিন থেকে চারবার নরসল নাকের ড্রপ চার থেকে পাঁচ ফোঁটা করে উভয় নাকে অথবা ভেসলিন ব্যবহার করে নাক আর্দ্র রাখতে পারেন।

এফসিপিএস (ইএনটি)

লেখক : আবাসিক সার্জন, নাক-কান-গলা বিভাগ

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর