হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৮৭২ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৫

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৮৭২ জন। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সব মিলিয়ে চলতি মাসের ২২ দিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৬৫৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৯০ জন, চট্টগ্রামে ২৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, খুলনায় ৩১৬ জন, ময়মনসিংহে ১০৫ জন, রাজশাহীতে ১৬২ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১,৪৭৭জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে। আর এ বছরে মোট মৃত্যু হয়েছে ১৯৫ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬২. ৬ শতাংশ পুরুষ এবং ৩৭. ৪ শতাংশ নারী ।

হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

বিএমইউতে ছয়টি লিভার ট্রান্সপ্ল্যান্ট, প্রস্তুত আরো চারজন

ডেঙ্গুর ভুল ব্যবস্থাপনা রুখতে ১৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ

কিডনি প্রতিস্থাপন সহজলভ্য করতে পেয়ার্ড ডোনার ট্রান্সপ্ল্যান্ট চালুর ওপর গুরুত্ব

সত্যি কি শিয়ালের মাংস, তক্ষক, জোঁকের তেল রোগ সারায়

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৬

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল

বিএমইউতে দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন

বাংলাদেশি রোগীদের চিকিৎসায় ‘গ্রিন মেডিকেল চ্যানেল’ চালু করবে চীনা হাসপাতাল