হোম > ফিচার > স্বাস্থ্য

বাড়ছে হাম সংক্রমণ

ডা. মো. কামরুজ্জামান

প্রতীকী ছবি

বর্তমানে বাংলাদেশে শিশুদের মধ্যে হাম ব্যাপক আকার ধারণ করেছে, যা অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। হাম (Measles) রুবেওলা ভাইরাস দ্বারা সৃষ্ট অত্যন্ত সংক্রামক একটি রোগ। সাধারণত জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং ত্বকে ফুসকুড়ি ওঠার মাধ্যমে এর লক্ষণ প্রকাশ পায়। এই রোগ হাঁচি-কাশির মাধ্যমে অথবা আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে খুব সহজেই ছড়িয়ে পড়ে। হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। তবে পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর তরল খাবার বা পানি পান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল বা আইবুপ্রোফেন সেবনের মাধ্যমে উপসর্গ নিয়ন্ত্রণ করা হয়।

* Para Measles (Measles-like illness)

Para measles বলতে এমন একটি হামসদৃশ ভাইরাল অসুখকে বোঝায় যেখানে রোগীর

• জ্বর

• কাশি

• নাক দিয়ে পানি পড়া

• চোখ লাল হওয়া

• শরীরে র‍্যাশ

থাকে, কিন্তু এটি সবসময় Measles ভাইরাস দ্বারা নাও হতে পারে। অন্য ভাইরাসও একই ধরনের উপসর্গ তৈরি করতে পারে।

Para measles-এর সম্ভাব্য ভাইরাসগুলো হলো—

• Rubella virus

• Adenovirus

• Enterovirus

• Parvovirus B19

• Human herpesvirus 6

সংক্রমণের পথ

• কাশি ও হাঁচির ড্রপলেট

• ঘনিষ্ঠ সংস্পর্শ

• ভিড়পূর্ণ পরিবেশ (স্কুল, ডে-কেয়ার)

* ঝুঁকিপূর্ণ শিশু

• অপুষ্ট শিশু

• টিকা না নেওয়া শিশু

• পাঁচ বছরের কম বয়সি শিশু

* Post-Measles Pneumonia

হাম হওয়ার পর যখন ফুসফুসে সংক্রমণ হয়ে নিউমোনিয়া হয়, তাকে Post-Measles Pneumonia বলা হয়। এটি হাম রোগের সবচেয়ে মারাত্মক জটিলতা। কারণ Post-Measles Pneumonia দুই ধরনের হতে পারে।

১. Primary viral pneumonia

হাম ভাইরাস সরাসরি ফুসফুস আক্রান্ত করে।

২. Secondary bacterial pneumonia

হামের পরে ইমিউনিটি কমে যাওয়ার কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়।

সাধারণ ব্যাকটেরিয়া—

• Streptococcus pneumoniae

• Staphylococcus aureus

• Haemophilus influenzae

* এপিডেমিওলজি (Epidemiology)

* বিশ্ব পরিস্থিতি

World Health Organization অনুযায়ী

• হাম অত্যন্ত সংক্রামক রোগ

• একজন আক্রান্ত ব্যক্তি ৯০ শতাংশ পর্যন্ত সংবেদনশীল ব্যক্তিকে সংক্রমিত করতে পারে

* বিশ্বে প্রতিবছর

• প্রায় ৯ মিলিয়ন মানুষ হাম আক্রান্ত হয়

• প্রায় ১ লাখের বেশি মৃত্যু হয়

• মৃত্যুর বড় অংশ নিউমোনিয়ার কারণে

* বাংলাদেশে পরিস্থিতি

বাংলাদেশে হাম নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি থাকলেও মাঝেমধ্যে প্রাদুর্ভাব দেখা যায়।

প্রধান কারণ—

• টিকা না নেওয়া শিশু

• অপুষ্টি

• জনবসতির ঘনত্ব

• সীমান্ত অঞ্চলে সংক্রমণ

* বাংলাদেশে হাম রোগীদের মধ্যে প্রায়—

• ৫-৬ শতাংশ শিশুতে নিউমোনিয়া হয়

• মারাত্মক ক্ষেত্রে মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া

* জাতীয় কর্মসূচি পরিচালনা করে

Expanded Programme on Immunization (EPI)।

৪. Post-Measles Pneumonia হওয়ার কারণ হাম ভাইরাস শরীরের immune suppression করে।

* ফলে :

• টি-সেল কমে যায়

• ম্যাক্রোফেজ কার্যকারিতা কমে

• অ্যান্টিবডি প্রতিক্রিয়া দুর্বল হয়

এই কারণে শিশুরা সহজে নিউমোনিয়ায় আক্রান্ত হয়।

* ক্লিনিক্যাল লক্ষণ

হাম হওয়ার সময়

• জ্বর

• কাশি

• Coryza

• Conjunctivitis

• Koplik spots

• maculopapular rash

* নিউমোনিয়া হলে

• দ্রুত শ্বাস

• বুক ধড়ফড়

• chest indrawing

• hypoxia

• কাশি বৃদ্ধি

* ঝুঁকিপূর্ণ গ্রুপ

Post measles pneumonia বেশি হয়

• ৫ বছরের কম বয়সি শিশু

• অপুষ্ট শিশু

• Vitamin A deficiency

• ইমিউনো-কম্প্রোমাইজড শিশু

* প্রতিরোধ

সবচেয়ে কার্যকর উপায় হলো হাম টিকা।

বাংলাদেশে

• MR vaccine (৯ মাস)

• MR booster (১৫ মাস)

* এছাড়া

• Vitamin A supplementation

• অপুষ্টি প্রতিরোধ

• সংক্রমণ নিয়ন্ত্রণ

* চিকিৎসা (সংক্ষেপে)

Post-measles pneumonia হলে—

• Oxygen therapy

• Broad spectrum antibiotic

• Vitamin A

• supportive care

লেখক : সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

বসন্তে ত্বকের যত্ন

উচ্চ রক্তচাপ কমাবে যেসব খাবার

এবার ভিডিও কলে হাজিরা খাতা তলব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর!

২১ শতাংশ যক্ষ্মা রোগী এখনো শনাক্তের বাইরে

ভিডিও কলে তৃণমূলের চিকিৎসা সেবার খোঁজ নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রোজার পর ঈদের দিনে অতিরিক্ত খাওয়া হয়ে গেলে কী করবেন?

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার আহ্বান

মানসিক চাপ থেকে বাড়তে পারে হৃদরোগ

জটিল স্বাস্থ্য সমস্যা স্থূলতা প্রতিরোধে যা করবেন

গর্ভাবস্থায় রোজা: স্বাস্থ্যসুরক্ষার প্রয়োজনীয়তা