হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬

আতিকুর রহমান নগরী

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৭৩ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে ঢাকায় ৮৩২ জন, বাকি ১ হাজার ৫৭৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে’তে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জন মারা গেছেন।

বয়স বাড়লে কি কানে কম শোনা স্বাভাবিক

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি

রোজায় কতবার ব্লাড সুগার পরীক্ষা করবেন

রোজায় পেশি ঠিক রেখে মেদ কমাবেন যেভাবে

ইফতারে ডাবের পানি নাকি আখের রস, কোনটি বেশি স্বাস্থ্যকর

গর্ভবতী নারীরা নিরাপদে রোজা রাখবেন যেভাবে

ইফতারের পর ক্লান্তি দূর করতে যা করবেন

‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী?

রোজায় নাক-কান গলার চিকিৎসা