হোম > ফিচার > স্বাস্থ্য

করোনায় ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও চারজন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার এক দশমিক ৯০ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। তাদের একজনের বয়স ৪১-৫০ ও অপরজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা ও অপরজন খুলনা বিভাগের। দুইজনের একজন সরকারি ও আরেকজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১০ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১১ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৩৯৭ জন।

শিশু জন্মের আগেই ইচ্ছামতো বেছে নেওয়া যাবে বৈশিষ্ট্য

ফুসফুসের ক্যানসার প্রতিরোধে নতুন পথের সন্ধান দিলেন গবেষকেরা

শারীরিক সুস্থতায় সুষম খাদ্য

হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

স্বাস্থ্যব্যবস্থা ২০২৬ : রোগীকেন্দ্রিক সংস্কার জরুরি

টিনএজারদের কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ জাঙ্ক ফুড

ভারী খাবার খাওয়ার পর করণীয়

আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

শিশু ইব্রাহিমকে বাঁচাতে চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা