হোম > ফিচার > স্বাস্থ্য

ড্যাবের নেতৃত্বে হারুন-শাকিল প্যানেল

স্টাফ রিপোর্টার

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. হারুন আল রশীদ। একই সঙ্গে মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন তিনি।

শনিবার দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে অধ্যাপক ডা. হারুন আল রশীদ নিজেই আমার দেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হয়নি। তবে ১৪০ থেকে ১৬০ ভোটের ব্যবধানে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছি আমরা।

এর আগে শনিবার দুপুর ১টায় রাজধানীর কাকরাইলের উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।

জানা গেছে, তিন হাজার ১৩১ জন ভোটারের মধ্যে দুই ৬শ'র জন ভোটার ভোট দিয়েছেন। ভোটগ্রহণে শেষ হওয়ার তিন ঘণ্টা পর শুরু হয় গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে ও একাধিক প্যানেল থাকায় গণনায় বিলম্ব হয়।

সভাপতি ছাড়াও অধ্যাপক হারুনের প্যানেলে মহাসচিব পদে জয় পেয়েছেন ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু। সর্বশেষ কমিটির সভাপতিও ছিলেন অধ্যাপক হারুন।

প্রতিদ্বন্দ্বী প্যানেলে একেএম আজিজুল হকের নেতৃত্বে লগেছেন মহাসচিব পদে অধ্যাপক আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফউদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ। এ দুই প্যানেলে বাইরে ডা. ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

জুলাই শহীদদের হত্যার বিচার ও আহতদের চিকিৎসার দাবিতে বিক্ষোভ

প্রথমবারের মতো ইসলামি বইমেলায় স্থান পেল ‘শাপলা কর্নার’

রোগীর সঙ্গে আন্তরিকভাবে কথা বলাও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ: এটিএম আজহার

ব্রিকস সম্মেলনের শেষ দিনে ভারতের ব্রিফিংয়ে এলো বাংলাদেশ প্রসঙ্গ

পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিশ

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের