হোম > ফিচার > স্বাস্থ্য

ইফতারে ডাবের পানি নাকি আখের রস, কোনটি বেশি স্বাস্থ্যকর

স্বাস্থ্য ডেস্ক

সারা দিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা পানীয় শরীরে তৃপ্তি এনে দেয়। ঠান্ডা পানীয় শরীরকে ভেতর থেকে হাইড্রেট এবং শক্তিশালী রাখতে সাহায্য করে। ঠান্ডা ভাব কমে প্রকৃতিতে এখন একটু একটু গরম অনুভূত হচ্ছে।

এ সময় শরীর ঠান্ডা রাখতে অনেকেরই পছন্দ ডাবের পানি। কেউ কেউ আখের রস খেতেও পছন্দ করেন। ডাবের পানি ও আখের রস—দুটিই প্রাকৃতিক, পুষ্টিগুণে ভরপুর পানীয়। এ দুটির মাঝে কোনটি বেশি উপকারী, তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। 

আখের রস পান করার উপকারিতা
আখের রস সম্পূর্ণ প্রাকৃতিক, যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়। এটি পান করলে শরীর থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ বের করে দিতে এবং লিভার সুস্থ রাখতে সাহায্য করে। গরমে আখের রস শরীরকে শীতল করে। এতে থাকা বিভিন্ন উপাদান ত্বককে উজ্জ্বল এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

ডাবের পানি পানের উপকারিতা
গরমে ডাবের পানি পান করলে শরীরে পানির অভাব হয় না। এটি হজমশক্তি উন্নত করতে এবং অ্যাসিডিটি কমাতেও সাহায্য করে। এর পাশাপাশি, এটি রক্তচাপের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।

হজমের সুবিধা

সারা দিন রোজা রাখার পর অনেকের হজমে সমস্যা হয়। আখের রস বেশি খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। ডাবের পানি হালকা ও সহজপাচ্য হওয়ায় হজমে সমস্যা কম হয়। তাই ইফতারের শুরুতে ডাবের পানি পেটের জন্য আরামদায়ক।

ডাবের পানি নাকি আখের রস?

দুটি পানীয়রই আলাদা আলাদা উপকারিতা রয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী এসব পানীয় পান করতে পারেন। আপনার যদি তাৎক্ষণিক শক্তির প্রয়োজন হয়, তাহলে আখের রস পান করতে পারেন। তবে আপনি যদি শরীরকে হাইড্রেট করতে চান, তাহলে ডাবের পানি পান করতে পারেন। যাদের ডায়াবেটিস আছে, তারা যদি ডাবের পানি পান করেন, তাহলে তাদের শর্করা নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে আখের রসে প্রচুর পরিমাণে চিনি থাকায় এটি পানে সতর্ক থাকা প্রয়োজন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮

লিভার সুস্থ রাখতে খালি পেটে রোজ দুটি আপেল

ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সরকারের দেওয়া উচিত

চরফ্যাশন কিংবা জেলার মাঝামাঝি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আবেদন

প্যাকেটজাত পণ্যের সম্মুখভাগে থাকতে হবে স্বাস্থ্য সতর্কবার্তা

মাসিকের ছন্দেই লুকিয়ে থাকে গর্ভধারণের হিসাব

পাঁচ সিটিতে হামের টিকাদান শুরু

শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় ভালো ডাক্তার তৈরি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ধূমপান যেভাবে ধীরে ধীরে আপনার হৃদযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে

বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস পালিত