হোম > ফিচার > স্বাস্থ্য

কাদের হামের টিকা নিতে হবে না, জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

আমার দেশ অনলাইন

দেশে হাম প্রকাপে বেড়ে যাওয়ায় শিশুদের টিকাদান নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. আবিদ হোসেন মোল্লা। তিনি বলেন, যেসব শিশু ইতোপূর্বে হামের টিকার দুটি ডোজ সম্পন্ন করেছে, তাদের নতুন করে আর এই টিকা নেয়ার প্রয়োজন নেই।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, হামের টিকা গ্রহণের নির্ধারিত সূচি হলো:

প্রথম ডোজ: ৯ মাস বয়সে।

দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়সে।

ডা. আবিদ হোসেন মোল্লা বলেছেন, যদি কোনো শিশু এই নির্দিষ্ট সময়ে (৯ মাস ও ১৫ মাসে) টিকার দুটি ডোজ যথাযথভাবে পেয়ে থাকে, তবে তার শরীরে হাম প্রতিরোধের প্রয়োজনীয় সুরক্ষা তৈরি হয়ে যায়। ফলে পুনরায় নতুন করে আর টিকা নেয়ার আবশ্যকতা থাকে না।

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সঠিক সময়ে টিকাদান এবং বিশেষ প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, রোববার সকাল ৯টা থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেয়া হবে। টিকার পাশাপাশি অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করা হবে। যারা আগে নিয়মিত কর্মসূচিতে টিকা নিয়েছে, তারাও এই বিশেষ টিকা নিতে পারবে; এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার