হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। চলতি বছরে ডেঙ্গুতে একদিনে মৃত্যুর এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এনিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন, খুলনায় ৩০২ জন, ময়মনসিংহে ৯৬ জন, রাজশাহীতে ১৯৯ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেটে ১৮ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১,৯৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৬ জনে। আর এ বছরে মোট মৃত্যু হয়েছে ২৮১ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী ।

হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৩

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’

একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু, আক্রান্ত ২০৮৯

চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত অক্সিজেন প্রকল্প বাস্তবায়ন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়ে

ভিটামিন ট্যাবলেট খেলেও কি লিভারের রোগ হয়— যে ৫ অভ্যাসে বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮