হোম > ফিচার > স্বাস্থ্য

চলতি মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তি

আতিকুর রহমান নগরী

চলতি মাস সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একদিনে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৮৪১ জনে। 

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে দুজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, বাকিরা ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ছিল যথাক্রমে ৬০ বছর (দুজন), ৫০, ৫৫ ও ১২ বছর (বাকি ৩ জন)। মৃতদের মধ্যে তিন নারী ও দুই পুরুষ।

চলতি মাস সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তির ঘটনা ঘটেছে। মারা গেছেন ৬৫ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩৬৫ জন। এর আগে জুলাই মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ এবং মৃত্যু হয়েছিল ৪১ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীর মধ্যে ১৬৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এ ছাড়া ঢাকা বিভাগে ১২৬, ময়মনসিংহ বিভাগে ৩০, চট্টগ্রাম বিভাগে ১০৬, খুলনা বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৩৫, রংপুর বিভাগে পাঁচ এবং বরিশাল বিভাগে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।

বক্ষব্যাধির চিকিৎসায় থোরাসিক সার্জারি

হাম বড়দেরও হয়

ফিজিওথেরাপি চিকিৎসা কেন নেবেন

সুস্থতার মহৌষধ ভিটামিন ডি

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল সর্বোত্তম সমাধান নয়: বিপিএইচসিডিওএ

হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে ৩ মাসে ৬৫২ জনের মৃত্যু

হামে আরো ৫ শিশুর মৃত্যু

কেন ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ

আদ্-দ্বীন হাসপাতালে চরম বিপাকে চিকিৎসাধীন রোগীরা, স্বজনদের ক্ষোভ