হোম > ফিচার > স্বাস্থ্য

চীনের ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের চিকিৎসকদের গবেষণা উপস্থাপন

স্টাফ রিপোর্টার

চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে অনুষ্ঠিত ১৩তম ‘গোল্ডেন ব্রিজ আন্তর্জাতিক ইউরোলজি’ সম্মেলনে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

১১ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, ভারত, নেপাল, ফিলিপাইন ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের ইউরোলজিস্টরা অংশ নেন।

সম্মেলনে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম ‘টোটাল টিউবলেস মিনি-পিসিএনএল’ বিষয়ে গবেষণাধর্মী প্রেজেন্টেশন দেন। কিডনির বড় ও জটিল পাথর অপসারণে আধুনিক এই চিকিৎসাপদ্ধতির কার্যকারিতা, নিরাপত্তা ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রয়োগ নিয়ে তিনি আলোচনা করেন।

বাংলাদেশের হয়ে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. শফিকুর রহমান এবং ডা. খন্দকার মাহবুব হোসেন। তাদের কয়েকজন বিভিন্ন বৈজ্ঞানিক সেশনে গবেষণা ও প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন।

সম্মেলনে ইউরোলজি চিকিৎসার আধুনিক প্রযুক্তি, মিনিমালি ইনভেসিভ, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারিসহ বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক আলোচনা ও লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এদিকে, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ বিনিময় কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩২

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ জন

জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

ধূমপানে বাড়ে নারীর বন্ধ্যাত্বের ঝুঁকি, কমে পুরুষের শুক্রাণু

বুকজ্বালা কেন বাড়ে?

সাতটি রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেছি

সোরিয়াসিসের লক্ষণ ও ঝুঁকি