হোম > ফিচার > স্বাস্থ্য

গর্ভবতী নারীরা নিরাপদে রোজা রাখবেন যেভাবে

স্বাস্থ্য ডেস্ক

পবিত্র রমজানে গর্ভবতী নারীদের রোজা রাখা নিয়ে অনেকের মনে দ্বিধা ও প্রশ্ন থাকে। মা ও অনাগত শিশুর সুস্থতা নিশ্চিত করতে সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গর্ভাবস্থায় রোজা রাখতে চাইলে প্রথমেই চিকিৎসকের অনুমতি নেওয়া উচিত। বিশেষ করে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, রক্তশূন্যতা, অতিরিক্ত বমি কিংবা আগের গর্ভপাতের ইতিহাস থাকলে রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।

সেহরিতে লাল চাল, আটার রুটি, ডিম, ডাল, দুধ, বাদাম, ফল ও শাকসবজি খেলে দীর্ঘ সময় শক্তি বজায় থাকে। ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত ৮-১০ গ্লাস পানি পান করা উচিত, কারণ ডিহাইড্রেশন গর্ভাবস্থায় মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

চা, কফি ও অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলার পরামর্শ। ইফতার খেজুর ও পানি দিয়ে শুরু করে ধীরে ধীরে সুষম খাবার গ্রহণ করা ভালো। একসঙ্গে বেশি খাবার খেলে অস্বস্তি তৈরি হতে পারে।

বিশ্রাম ও সতর্কতার গুরুত্ব

গর্ভবতী নারীদের দিনে হালকা কাজ করা এবং পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে এবং মা বা শিশুর ক্ষতির আশঙ্কা থাকলে রোজা ভেঙে যেতে পারে বলেও উল্লেখ করেন বিশেষজ্ঞ।

শিশুর নড়াচড়া কমে গেলে, তীব্র পেটব্যথা হলে কিংবা মাথাঘোরা, অজ্ঞান হওয়ার ভাব, প্রস্রাব কমে যাওয়া বা গাঢ় রং হওয়া, তীব্র তৃষ্ণা, রক্তপাতের মতো সতর্কসংকেত দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজন হলে রোজা ভাঙতে হবে।

সাপ্লিমেন্ট গ্রহণে সচেতনতা

গর্ভাবস্থায় আয়রন ও ভিটামিন সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে—সাধারণত ইফতার বা সেহরির পরে—গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

এছাড়া দিনের কাজগুলো সম্ভব হলে রাতে সম্পন্ন করলে দুর্বলতা তুলনামূলক কম হতে পারে বলেও মত দেন ডা. সাবরিনা সুলতানা মিষ্টি।

বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয় বিধান অনুযায়ী গর্ভবতী নারীর স্বাস্থ্যঝুঁকি থাকলে রোজা না রাখার সুযোগ রয়েছে। তাই মা ও শিশুর সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ইফতারের পর ক্লান্তি দূর করতে যা করবেন

‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী?

রোজায় নাক-কান গলার চিকিৎসা

খাদ্য ওষুধের কাজ করে?

বসন্তে ছড়িয়ে পড়া রোগ

বিষণ্ণতায় ওষুধের চেয়েও কার্যকর হতে পারে নাচ

আয়ুর্বেদিকের কোন ওষুধ ক্যানসারের ঝুঁকি কমায়

জেনে নিন পিঠের ব্যথা এড়ানোর সঠিক উপায়

অস্টিওপোরোসিস প্রতিরোধে কী করবেন