হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন রোগী। এর আগের দিন মঙ্গলবার কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ১৯৬ জন। এনিয়ে চলতি মাসের আটদিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৪৫৩ জনে এবং মৃত্যু ৪ জনের। এছাড়া গত মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ১৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৫৭ জন। এর মধ্যে ৫৭ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৩ শতাংশ নারী। আর এ বছরে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৫ সালের মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

এএস

বিএমইউর রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম

বাকপ্রতিবন্ধকতার লক্ষণ

ডেঙ্গু যখন ছদ্মবেশী ঘাতক

বাল্যবিবাহ প্রতিরোধে আহছানিয়া মিশনে অ্যাডভোকেসি সভা

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা হবে বিনা খরচে

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ‘নিও পেড জোন’ উদ্বোধন

কেন বয়স ৩৫ পেরোলেই নারীদের ওজন কমানো কঠিন হয়

লবঙ্গের যত স্বাস্থ্যগুণ

হামের উপসর্গে প্রাণ গেল আরো ৫ শিশুর

নিয়মিত সূর্যাস্ত দেখলে মিলতে পারে মানসিক প্রশান্তি, ভালো ঘুম ও সুস্থতা