হোম > ফিচার > স্বাস্থ্য

দেশে হাম ও হাম সন্দেহে মৃত্যু আড়াইশ ছাড়াল

স্টাফ রিপোর্টার

সারাদেশে গত দেড় মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪২ শিশুর ও হাম সন্দেহে ২০৯ শিশুর। একই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু এবং হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৬০৭ শিশু।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু।

গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ১৭ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ২০৯ জন।

তীব্র তাপপ্রবাহে পানিশূন্যতা? কীভাবে বুঝবেন আপনার শরীরের অবস্থা

গাড়ির ধোঁয়া ও মশার কয়েল অ্যাজমা বাড়ায়

করোনারি ধমনি রোগের চিকিৎসা

হামের ভাইরাস কেন দ্রুত ছড়াচ্ছে

দাঁতের সৌন্দর্যে টুথ জুয়েলারি

হিট স্ট্রোক নাকি ডিহাইড্রেশন, বুঝবেন যেভাবে

শুধু ওষুধ নয়, সচেতনতা জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

চা শ্রমিকদের চক্ষুসেবা বাড়াবে অরবিস ইন্টান্যাশনাল

সোমবার থেকে সারাদেশে শুরু হাম-রুবেলার বিশেষ টিকাদান

আক্কেল দাঁত কী কখনও তুলে ফেলা উচিত