হোম > ফিচার > স্বাস্থ্য

জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৫৩ শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার

জন্মগতভাবে শিশুদের হৃদরোগে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। বিশ্বব্যাপী প্রতি হাজারে প্রায় ৮ থেকে ১০ জন শিশু জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে। বাংলাদেশে এ হার আরও উদ্বেগজনক। দেশে প্রতি হাজারে প্রায় ১৮ থেকে ২৫ জন শিশু এ রোগে আক্রান্ত। এসব শিশুর একটি উল্লেখযোগ্য অংশের চিকিৎসা বর্তমানে কাটা-ছেঁড়া ছাড়াই ইন্টারভেনশন পদ্ধতিতে সম্পন্ন করা সম্ভব হলেও চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল। যা অনেক পরিবার এ ব্যয় বহনে অক্ষম। চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য নেই এমন দরিদ্র ১৫৩ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুকে বিনামূল্যে জটিল চিকিৎসা দিয়েছে কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটি ফাউন্ডেশন।

রোববার কিডস হার্ট ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২ থেকে ৯ মে পর্যন্ত কিডস হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং কাতার চ্যারিটি ফাউন্ডেশনের অর্থায়নে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ১০৮ জনের হার্টে ডিভাইস স্থাপন ও বিভিন্ন ইন্টারভেনশন সম্পন্ন করা হয়। এছাড়াও ১৪ জন শিশুকে ওপেন হার্ট সার্জারির জন্য নির্বাচন করা হয়েছে। যার মধ্যে ইতোমধ্যে ৫ জনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৯ জন শিশুর সার্জারি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে।

এই কর্মযজ্ঞে বাংলাদেশ টিমের সহযোগী হিসেবে ছিলেন ডা. আশিক মো. রায়হান চৌধুরী, ডা. প্রিয়াঙ্কা দাস, ক্যাথল্যাব চিফ টেকনিশিয়ান মো. আনোয়ার হোসেন, কালাম, নায়িম, আশরাফ, শাহ-আলমসহ অনেকে। পাশাপাশি কাতার চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিনিধিদল, বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্র থেকে ডা. মো. নোমান, জর্ডান থেকে ডা. ইয়াদ আল অমৌরি, প্যালেস্টাইন থেকে ডা. হাসান, কাতার থেকে ডা. আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।

এ ব্যাপারে কিডস হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে ফাউন্ডেশনটি দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সহযোগিতায় আর্থিকভাবে অসচ্ছল জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এর আগে এ বছরের রমজান মাসে ৩১ জনকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

এএস

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল