হোম > ফিচার > স্বাস্থ্য

এক দিনে হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরো ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৪ হাজার ৬৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ১৮ জন শিশু।

ই-সিগারেটের ক্ষতি কতটা

ধূমপানের কারণে নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ছে

পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা নেবেন যেভাবে

দেশে হাম ও হাম সন্দেহে মৃত্যু আড়াইশ ছাড়াল

তীব্র তাপপ্রবাহে পানিশূন্যতা? কীভাবে বুঝবেন আপনার শরীরের অবস্থা

গাড়ির ধোঁয়া ও মশার কয়েল অ্যাজমা বাড়ায়

করোনারি ধমনি রোগের চিকিৎসা

হামের ভাইরাস কেন দ্রুত ছড়াচ্ছে

দাঁতের সৌন্দর্যে টুথ জুয়েলারি

হিট স্ট্রোক নাকি ডিহাইড্রেশন, বুঝবেন যেভাবে