হোম > ফিচার > স্বাস্থ্য

বিদেশে স্যাম্পল পাঠানোর পূর্বানুমতির আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার

একদিনের মাথায় স্থগিত করা হয়েছে বিদেশে প্যাথলজিক্যাল নানা পরীক্ষা-নিরীক্ষার বাধ্যতামূলক অনুমোদনের সিদ্ধান্ত। আগামী চার মাসের মধ্যে দেশের রোগ নির্ণয় প্রতিষ্ঠানগুলোকে সক্ষমতা অর্জনের সময় বেঁধে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী চার মাসের মধ্যে যেসব ল্যাব এ ধরনের নমুনা বিদেশে পাঠায়, তাদের দেশে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করতে হবে। একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যেসব জরুরি পরীক্ষা দেশে হয় না, তার তালিকা গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

এর আগে গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ থেকে বিদেশে কোনো ধরনের প্যাথলজিক্যাল স্যাম্পল বা নমুনা পাঠাতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে পূর্বানুমতি নিতে হবে।

ওই নির্দেশনায় আরও বলা হয়, দেশের যেকোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া বিদেশে স্যাম্পল বা নমুনা পাঠায়, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই নির্দেশনার আওতায় পড়বে যেকোনো রোগ নির্ণয়, গবেষণা কিংবা অন্যান্য পরীক্ষামূলক উদ্দেশ্যে পাঠানো স্যাম্পল।

সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পেলে রোজা রাখা ঠিক হবে না

রমজান মাসে আলসারেটিভ কোলাইটিস

শিশুর জন্য শ্রবণসেবা

রোজায় ডায়াবেটিক রোগীর করণীয়

বয়স বাড়লে কি কানে কম শোনা স্বাভাবিক

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি

রোজায় কতবার ব্লাড সুগার পরীক্ষা করবেন

রোজায় পেশি ঠিক রেখে মেদ কমাবেন যেভাবে

ইফতারে ডাবের পানি নাকি আখের রস, কোনটি বেশি স্বাস্থ্যকর

গর্ভবতী নারীরা নিরাপদে রোজা রাখবেন যেভাবে