হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৪১

আতিকুর রহমান নগরী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ২৭৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ হাজার ৪৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, ল্যাব এইড হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে একজন মারা গেছেন। এই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের বয়স ৭ থেকে ৬৩ বছর।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩৭০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এর বাইরে ঢাকা বিভাগে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ১৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে অনেকেই ঢাকার বাসিন্দা এবং বাকিরা দেশের অন্যান্য জেলার। যদিও সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরের জেলাগুলোতে আক্রান্তের হার বেশি লক্ষ করা যাচ্ছে।

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০