হোম > ফিচার > স্বাস্থ্য

শিশুর মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায়

স্বাস্থ্য ডেস্ক

শিশুর মন এমনিতেও খুব চঞ্চল। সারাদিন শুধু দৌড়ে বেড়ায়। বসিয়ে রাখাই সবচেয়ে বড় সমস্যা। যদিও বা পড়তে বসে, কিছুক্ষণ পরপরই নানা অজুহাতে উঠে যায়। বেশি বকাঝকা করলে চিৎকার ও কান্নাকাটি শুরু করে। এমন শিশুর ক্ষেত্রে মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায়, সে নিয়ে চিন্তার অন্ত নেই মা-বাবার।

কিন্তু বেড়ে ওঠার এই পর্যায়ে খেলার ছলেই তাদের বৌদ্ধিক বিকাশ ঘটানো যায়। মনঃসংযোগ বৃদ্ধি করা যায়। কিন্তু কীভাবে? চলুন জেনে নেওয়া যাক, আপনার শিশুকে মনোযোগী করতে যা করা উচিত।

মননশীল খেলা

নানা রকম আকার ম্যাচ করতে দেওয়া, জিগস পাজল ও দাবা খেলা শিশুর ধীরে চলার শিক্ষা দেয়। ম্যাচ করতে গেলে ভাবতে হয়, মন দিতে হয়। এতেই তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। একই সঙ্গে পাজল সমাধান করার আনন্দ এবং তাদের আবার এ ধরনের খেলায় উৎসাহ জোগায়।

গল্প বলার খেলা

শুরুতেই অভিভাবকরা একটি গল্প শুরু করবেন। কয়েকটি বাক্য বলার পর শিশুকে গল্পটি এগিয়ে নিয়ে যেতে বলুন। আরও কয়েকটি বাক্য জুড়তে বলুন। এভাবে শিশু নতুন নতুন শব্দচয়ন করা যেমন শিখবে, ঠিক তেমনই কল্পনা শক্তিরও বিকাশ ঘটবে। ভাষার ওপর দখল বাড়বে এবং সৃজনশীলতারও বিকাশ হবে।

কাউন্টিং ব্যাকওয়ার্ড

আপনার শিশুকে ১ থেকে ১০০ অবধি গুনতে বলুন। তারপর ১০০ থেকে ১ অবধি পেছন দিকে গুনতে বলুন। শুরুতে হোঁচট খাবে, কিন্তু পরে তা অভ্যাসে পরিণত হবে। এই সহজ খেলা বুদ্ধির বিকাশ ঘটাবে, মনঃসংযোগও বৃদ্ধি করবে। স্থির হয়ে বসে ভাবনাচিন্তা করতে পারবে শিশু।

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০