হোম > ফিচার > স্বাস্থ্য

পাঁচ সিটিতে হামের টিকাদান শুরু

আমার দেশ অনলাইন

হামের প্রার্দুভাব ঠেকাতে ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় আজ রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকার কার্যক্রম চলবে।

এছাড়া আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে, যা ১১ মে পর্যন্ত চলবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই টিকা নিতে পারবে।

এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হয়। এগুলো দেশের ১৮ জেলার আওতাধীন ৩০টি উপজেলায়।

রবিবার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে তিনটি করে টিকাকেন্দ্র থাকবে। চার লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে ডিএনসিসি। ৬-৯ মাস বয়সী ৪৭ হাজার ৬৬৮ শিশুকে হামের টিকা দেবে ডিএনসিসি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ জানান, চার লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় ভালো ডাক্তার তৈরি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ধূমপান যেভাবে ধীরে ধীরে আপনার হৃদযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে

বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস পালিত

রান্নায় অতিরিক্ত তেল, আপনাকে ঝুঁকিতে ফেলছে না তো

স্বাস্থ্যখাতের বাজেট ৫ গুণ বাড়ানোর পরিকল্পনা: প্রতিমন্ত্রী

দেশব্যাপী হামের টিকাদানের নতুন তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

মুখ থেকে পায়ুপথে ক্যানসার

ঘাড়ের ফোলায় প্রয়োজনীয় টেস্ট

হামের প্রাদুর্ভাবে করণীয়

টিকা-সংক্রান্ত প্রশ্নোত্তর