হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫শতাধিক

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার (৩১ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টের এখন পর্যন্ত ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে মারা গেছেন ১২২ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছেন।

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৭২

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য