হোম > ফিচার > স্বাস্থ্য

হামের প্রাদুর্ভাবে করণীয়

ডা. নুসরাত শোয়েব

প্রতীকী ছবি

দেশে সাম্প্রতিক সময়ে আবার হাম বা Measles রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, শিশুদের মধ্যে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

হাম কী ও কেন এটি বিপজ্জনক

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি Measles virus দ্বারা সংঘটিত। এটি সাধারণ সর্দি-জ্বর নয়Ñঅবহেলা করলে মারাত্মক জটিলতা, এমনকি মৃত্যুও ঘটাতে পারে।

কীভাবে ছড়ায়?

* আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির ড্রপলেট থেকে

* ঘনিষ্ঠ সংস্পর্শে

* বদ্ধ পরিবেশে সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়ে, তাই আক্রান্ত শিশুকে স্কুল বা জনসমাগমে পাঠানো সম্পূর্ণ নিষেধ

লক্ষণগুলো

শিশুর মধ্যে নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হোনÑ

* উচ্চ জ্বর

* অবিরাম কাশি

* নাক দিয়ে পানি পড়া

চোখের সমস্যা

* চোখ লাল হওয়া

* আলো সহ্য করতে না পারা

র‍্যাশ

* মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে লাল ফুসকুড়ি ছড়িয়ে পড়া

প্রতিরোধ ও করণীয়

১. টিকাদান (সবচেয়ে গুরুত্বপূর্ণ)

* এমআর/এমএমআর টিকা (২ ডোজ : ৯ মাস ও ১৫ মাসে)

* টিকা বাদ পড়লে দ্রুত নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ

২. আইসোলেশন

* আক্রান্ত শিশুকে অন্তত চার-পাঁচ দিন আলাদা রাখা

৩. ভিটামিন ‘এ’

* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন জটিলতা কমাতে সাহায্য করে

৪. পুষ্টি ও তরল

* পর্যাপ্ত পানি, ডাবের পানি

* পুষ্টিকর খাবার

৫. পরিচ্ছন্নতা

* কাপড়, বিছানা নিয়মিত পরিষ্কার রাখা

৬. দ্রুত চিকিৎসা

* জ্বর + র‍্যাশ হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন

কেন হাম ভয়ংকর

বিশেষ করে, অপুষ্ট শিশুদের জন্য হাম মারাত্মক হতে পারে।

জটিলতাগুলোÑ

* Pneumonia (তীব্র শ্বাসকষ্ট)

* Encephalitis (মস্তিষ্কের ক্ষতি)

* ডায়রিয়া ও পানিশূন্যতা

প্রাদুর্ভাব বাড়ার কারণ

* নিয়মিত EPI টিকাদানে ঘাটতি

* টিকা বাদ পড়া শিশুদের সংখ্যা বৃদ্ধি

ইপিআইয়ের বাইরে টিকা

* বেসরকারি হাসপাতালেও MMR vaccine পাওয়া যায়

* এটি হাম ছাড়াও মাম্পস ও রুবেলা থেকে সুরক্ষা দেয়

সরকারি উদ্যোগ

বাংলাদেশ সরকার ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ব্যাপক টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যব্যবস্থা জোরদার করছে।

লেখক : সহযোগী অধ্যাপক

কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ

হলি ফ্যামিলি মেডিকেল‌ কলেজ

শিশুর ডিএনএ পরীক্ষা: বাংলাদেশে চাইলেই কি করা যায়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার, হামে দুই জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৯৩

হাম উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩

দেশে প্রথমবার মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

স্তন ক্যান্সার শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় হুমকি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, একদিনে হাসপাতালে ভর্তি ১৬৩১

স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে গোলাপি শোভাযাত্রা

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯