হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০

আমার দেশ অনলাইন

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত থাকায় মৃতের সংখ্যা পৌনে পাঁচশত ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের সবাই ঢাকা বিভাগের অধিবাসী।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তের বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৭৮০ জন)। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৪৫ জন এবং মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৩৫ জন হাসপাতালে ভর্তি হন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৪৯, চট্টগ্রামে ২৪২, খুলনায় ২২৬, রাজশাহীতে ১৯৮, রংপুরে ১০৯, ময়মনসিংহে ৮৫ এবং সিলেটে ১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শ্বাসতন্ত্রের সুরক্ষায় নিউমোনিয়া প্রতিরোধ

ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ

প্রবীণদের কাঁধ ও কোমর ব্যথা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫

হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪০

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, বিজ্ঞপ্তি শিগগিরই

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৩৩৩ আক্রান্ত, মৃত্যু ৩ জনের

হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮