হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের বিভিন্ন বিভাগে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগ (দুই সিটি করপোরেশনসহ) ৫৬৫ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৭১ জন ও সিলেট বিভাগে ২০ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ৬ হাজার ১৩৬ জন। অন্যদিকে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭৪ জন।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মাসভিত্তিক হিসাব অনুযায়ী—জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ২৪১ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন মৃত্যুবরণ করেছেন।

হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৪৪

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪০

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, বিজ্ঞপ্তি শিগগিরই

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৩৩৩ আক্রান্ত, মৃত্যু ৩ জনের

হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৩৫

হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যূ, আক্রান্ত ১৩১৪

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬