হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ফের সম্প্রচারের জন্য বিএসসিএলের সঙ্গে গ্রিন টিভির চুক্তি

স্টাফ রিপোর্টার

সম্প্রচারের জন্য বিএসসিএলের সঙ্গে গ্রিন টিভির চুক্তি স্বাক্ষর গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি)।

বৃহস্পতিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে স্যাটেলাইট সম্প্রচারের জন্য নতুন করে একটি চুক্তি স্বাক্ষর হয়।

রাজধানীর বাংলামটরে বিএসসিএলের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এবং গ্রিন টিভির ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসসিএলের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপক মো. শফিউল আজম।

এর আগে সেবার বকেয়া মূল্য পরিশোধ না করায় গ্রিন টিভির স্যাটেলাইট সম্প্রচার সাময়িক বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বকেয়া বিষয়টি নিষ্পত্তি করে নতুন চুক্তির মাধ্যমে ফের সম্প্রচার চালু করতে যাচ্ছে চ্যানেলটি।

আল্লাহর ইচ্ছায় সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে: গালিবাফ

ডাকাতদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি

নগদের সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

বিগত যেকোনো সময়ের চেয়ে স্থানীয় সরকার নির্বাচন এবার স্বচ্ছ হবে

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ জন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ, জ্বালানি খাত নিয়ে আলোচনা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

সৌদির বিরুদ্ধে যুদ্ধ করছে না ইরান, হুথিদের হামলায় কোনো সংশ্লিষ্টতা নেই

অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়, গ্রেপ্তার ১