হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্মার্ট চশমা

আমার দেশ অনলাইন

অ্যাপল নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্মার্ট চশমা। এআই–চালিত একটি পেনড্যান্ট এবং ক্যামেরা সংবলিত এয়ারপডস। নতুন তিনটি ডিভাইস বাজারে আনতে অ্যাপল পরিকল্পনা করছে । ব্লুমবার্গের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ডিভাইসগুলোতে বিল্ট-ইন ক্যামেরা থাকবে। এসব ডিভাইস আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আশপাশের পরিবেশ বুঝে কাজ সম্পন্ন করতে পারবে।

চলতি বছরের ডিসেম্বর থেকেই উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অ্যাপল তাদের প্রথম স্মার্ট চশমা ২০২৭ সালে বাজারে আনতে পারে।

অ্যাপল নিজস্ব নকশায় ফ্রেম তৈরি করবে। উচ্চমানের নির্মাণশৈলী ও উন্নত ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে আলাদা পরিচিতি গড়তে চায় প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে মেটা রে-ব্যানের সঙ্গে অংশীদারিত্বে স্মার্ট চশমা তৈরি করছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের স্মার্ট চশমায় বিল্ট-ইন ডিসপ্লে থাকবে না। তবে এতে স্পিকার, মাইক্রোফোন ও উচ্চ রেজোলিউশনের ক্যামেরা থাকতে পারে। ব্যবহারকারী ফোন কল করতে পারবেন। সিরির সঙ্গে কথা বলা যাবে। গান শোনা যাবে সহজেই।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে চশমা বিভিন্ন তথ্য দিতে পারবে। যেমন— কোন খাবারের উপাদান কী, তা জানতে চাইলে উত্তর দেবে। দিকনির্দেশনা দেওয়ার সময় গুরুত্বপূর্ণ স্থাপনা শনাক্ত করতে পারবে। নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কাজের কথা মনে করিয়েও দিতে পারে।

প্রাথমিক প্রোটোটাইপে চশমা ব্যাটারি প্যাক ও আইফোনের সঙ্গে কেবল দিয়ে সংযুক্ত ছিল। তবে নতুন সংস্করণে প্রয়োজনীয় যন্ত্রাংশ ফ্রেমের ভেতরেই সংযুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যাপল এআই–চালিত পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস নিয়েও কাজ করছে। এই ডিভাইসগুলোও আইফোনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ব্যবহারকারীর চারপাশের ‘ভিজ্যুয়াল কনটেক্সট’ বুঝে সিরি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবে।

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ