হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

ছোট্ট কাচের টুকরোয় জমা থাকবে হাজার বছরের তথ্য

আমার দেশ অনলাইন

ভাবতে পারেন, অনেকটা অবাক করার মতো তথ্য ! ঠিক তাই, হাজার বছরের ইতিহাস এবার এক টুকরো কাচে বন্দি হতে যাচ্ছে । বিজ্ঞানীদের এক বৈপ্লবিক আবিষ্কার মাত্র ২ মিলিমিটার পুরুত্বের ছোট এই কাচের টুকরোয় ৪.৮৪ টেরাবাইট তথ্য জমা রাখা সম্ভব, যা প্রায় ২০ লাখ বই বা ৫ হাজার ফোরকে মুভির সমান।

ব্রিটিশ পত্রিকা ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে লিখেছে, ২৯০° সেলসিয়াস তাপমাত্রায়ও এই স্টোরেজ বা তথ্যভান্ডার প্রায় ১০ হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এই পদ্ধতিতে লেজারের সাহায্যে কাচের ওপর তথ্যের সংকেত খোদাই করা যায়।

বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’ ‘লেজার রাইটিং ইন গ্লাস ফর ডেন্স, ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট আর্কাইভাল ডেটা স্টোরেজ’ শিরোনামে গবেষণাটি প্রকাশ করেছে । মাইক্রোসফটের ‘প্রজেক্ট সিলিকা’ নামের এক প্রকল্পের আওতায় একদল বিজ্ঞানী বলছেন, বিশেষ এক লেজার ব্যবহার করে এমনটি করার পথ খুঁজে পেয়েছেন তারা। লেজারটি কাচের ভেতরে ‘ভক্সেল’ নামের ত্রিমাত্রিক পিক্সেল তৈরি করতে পারে, যার মাধ্যমে তথ্য জমা রাখা সম্ভব। মাত্র ১২ বর্গ সেন্টিমিটার আয়তনের এবং ২ মিলিমিটার পুরুত্বের ছোট এক কাচের টুকরোয় ৪.৮৪ টেরাবাইট তথ্য জমা রাখা সম্ভব।

বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন, ২৯০° সেলসিয়াস তাপমাত্রায়ও এই স্টোরেজ বা তথ্যভান্ডার প্রায় ১০ হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। সাধারণ কক্ষ তাপমাত্রায় তা সম্ভবত আরও বেশি সময় অক্ষত থাকবে। তবে এই কাচ যান্ত্রিক চাপ, যেমন জোরে আঘাত বা ভেঙে যাওয়া বা রাসায়নিক ক্ষয়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই আবিষ্কার মানবজাতির ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঠিক যেভাবে কাগজ বা ছাপাখানা সভ্যতাকে বদলে দিয়েছিল বলে মনে করছেন গবেষকেরা।

গবেষক ফেং চেন ও বো উ এক নিবন্ধে লিখেছেন, ‘বড় পরিসরে এই প্রযুক্তির (সিলিকা) বাস্তবায়ন করা গেলে তা জ্ঞান সংরক্ষণের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে, প্রাচীন হাড়ের লিপি বা মধ্যযুগীয় পার্চমেন্ট বা আধুনিক হার্ড ড্রাইভের মেতো। কাচের একটি টুকরো হাজার বছরের মানব সংস্কৃতি ও জ্ঞান বহন করবে।

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার