হোম > চাকরি

সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন নিয়ে নতুন প্রস্তাব

আতিকুর রহমান নগরী

নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বুধবার জাতীয় পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া মূল বেতনের ৬০ শতাংশ করার দাবি জানিয়েছে বিএফএ। এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেয়া হয়েছে।

লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন সব ফরেস্টারদের বেতন গ্রেড অন্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রিট নং: ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং: ২৭৩৬/২০২১) অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিএফএ তাদের প্রস্তাবনায়, শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য ২ হাজার টাকা এবং দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা করা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা করা, টিফিন ভাতা প্রতি মাসে ৩ হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান প্রদানের জন্য বলেছে। বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ করা এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত সব কর্মচারীকে ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি তুলেছে সংগঠনটি।

দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যয়ের ওপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা আপডেট করার দাবি জানিয়য়েছে বিএফএ।

বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

ইউরোপীয় কমিশনে চাকরি, আবেদন শেষ ১৫ মার্চ

২০০ কর্মী নেবে গোল্ডেন হারভেস্ট, অভিজ্ঞতার প্রয়োজন নেই

আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩য় থেকে ২০তম গ্রেডে নিয়োগ

কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ৯৯ ভাষা প্রশিক্ষকের চাকরি

পিএসসিতে নন-ক্যাডারে সরাসরি ৪৪ পদে নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি